মাঠে অপ্রীতিকর ঘটনার শিকার হলেন তামিম
ইপেপার / প্রিন্ট
ক্রীড়া প্রতিবেদক:
সিলেট মাঠে ঘটল অপ্রীতিকর ঘটনা।
তামিম ইকবালের সঙ্গে অশোভন আচরণ করে আটক হয়েছেন খেলা দেখতে আসা এক দর্শক। নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি তামিম। ৪৩ বলে করেন মাত্র ২৪ রান। আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা তামিমকে আঙুল দেখিয়ে অশোভন ইঙ্গিত করে গালাগালি করেন এক দর্শক।
তামিম বসে থাকেননি। ড্রেসিংরুমের থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেখান। পরে ওই দর্শককে আটক করে বিসিবির নিরাপত্তা দল এবং তাকে তাৎক্ষণিক মাঠ থেকে বের করে দেন। বিসিবির নিরাপত্তা আইন মেনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সি ওই দর্শকের নাম হামিদুর রহমান। থাকেন বিয়ানীবাজারে। বন্ধু-বান্ধব মিলে খেলা দেখতে এসেছিলেন হামিদুর।
প্রসঙ্গত, এর আগে এ মাঠে দর্শকের বাজে আচরণের শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলায় ওই দর্শককে পেটাতে গিয়েছিলেন সাকিব।
Related News
‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ এক মাস, কেমন আছেন ক্রিকেটাররা?
ডেস্ক রিপোর্ট: সারাবিশ্ব বিভেদ ভুলে গাইছে ঐক্যের জয়গান। তবুও পারছে না কুলিয়ে উঠতে। করোনাভাইরাসে প্রতিদিনRead More
মিরপুর স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল করতে আপত্তি নেই বিসিবির
ক্রীড়া প্রতিবেদক | করোনা আক্রান্তদের পর্যাপ্ত সহায়তা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এজন্য নির্ধারিত হাসপাতালেরRead More

