শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হাফিজুর রহমান:: গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার( ২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক গাজীপুরে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সরকারের ভিষণ তুলে ধরেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহরিয়ার নজিরের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সাংবাদিকগণ গাজীপুর জেলার মাদক, মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচা, মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি,যানজট, পরিবেশ দূষণ, উন্মুক্ত জলাশয় দখল, অবৈধ মাটি বিক্রিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক তার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নোট রাখেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এবং গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, এনটিভির গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদ, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মজিবুর রহমান, মাজহারুল ইসলাম কাঞ্চন, হাফিজুর রহমান প্রমুখ। সবাই আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাগণ। জেলা প্রশাসক, সাংবাদিক নেতাদের উপস্থাপিত বিভিন্ন সমস্যা বিষয়ে সমাধানের আশ্বাস দেন এবং ঘন ঘন সাংবাদিকদের সাথে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় তিনি জেলার উন্নয়ন, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে নিবির যোগাযোগের মাধ্যমে সাংবাদিকদের নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *