তেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান::গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেছেন, তেল নিয়ে সরকারের সদিচ্ছা বস্তবায়নে একটি মহল ষড়যন্ত্র করছে। জ¦ালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে মহলটি তৎপর। অবৈধ মজুদদার, অসাধু ব্যবসায়িরা মুনাফার লোভে এ ধরণে পরিস্থিতি তৈরি করছে। এর পেছেনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। আমারা এ ষড়যন্ত্র দমনে কঠোর হবো। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার্সের সভা কক্ষে গাজীপুর মহানগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, জনসংখ্যার তুলনায় গাজীপুর মহানগরে পুলিশ সদস্য ও যানবাহনের সংকট থাকলেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট বাস ও ট্রাক স্ট্যান্ড না থাকায় মহাসড়কে এলোমেলোভাবে পার্কিংয়ের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের নিয়ে পুলিশের এ ধবণের ব্যাতিক্রমী অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল ইসলাম চৌহান, বেলায়েত হোসেন, জাহিদ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন, সদস্য শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমদ, সাবেক সাধরণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, একুশে টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়, বাসসের গাজীপুর প্রতিনিধি মুহাম্মদ হেদায়েত উল্যাহ, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন প্রমুখ। গাজীপুর প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন জেলায় তেলের কৃত্রিম সংকট তৈরির বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে বিগত ফ্যাসিস্ট শাসনামলে কিছু সাংবাদিকেদের ভূমিকা তুলে ধরেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই অপরিচিত ও পেশাদার সাংবাদিক নন এমন মন্তব্য করলে এক শ্রেণীর সাংবাদিক হইচই শুরু করেন। এছাড়া সাংবাদিকগণ গত ঈদুল ফিতরে যানজট মুক্তভাবে স্বস্তির ঈদযাত্রায় মেট্রো পুলিশের পদক্ষেপের প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে মহানগরীতে মাদক, ছিনতাই ও অপরাধের মাত্রা সহনশীল হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

