ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ত্রিশাল থানায় আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ওসি মনসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” সভায় উপস্থিত সাংবাদিকরা ত্রিশালের বিভিন্ন সমস্যা, বিশেষ করে চাঁদাবাজি, মাদক ও সড়ক নিরাপত্তা নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

