পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় পাগলা থানার প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি থানার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন,পাগলা থানা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখনও উপজেলা হিসেবে স্বীকৃতি পায়নি। ফলে এখানকার মানুষকে প্রশাসনিক সেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়। দ্রুত সেবা নিশ্চিতকরণ,অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পাগলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, “পাগলা থানা যে নামে, উপজেলা হবে সেই নামে” এই স্লোগানকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ফোরকান, গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বাবুল, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মুর্শিদ, পাগলা থানা বিএনপির নেতা মোঃ মোজাম্মেল হক পাবেল, যুবদল নেতা কামরুজ্জামান নিজাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ জনগণ জানান, পাগলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হলে দূরবর্তী এলাকার মানুষ দ্রুত প্রশাসনিক সেবা পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা এ দাবিতে দ্রুত সরকারি সিদ্ধান্ত প্রত্যাশা করেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

