ভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অনিয়ম, ভুল চিকিৎসা, প্রতারণা, অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে “আজিজ ডায়াগনস্টিক সেন্টার” নামক একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। ৩০ মার্চ (সোমবার) উপজেলার বালিপাড়া ইউনিয়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান। তিনি জানান,কথিত ডাক্তার হুমায়ুন কবির নামে এক ব্যক্তি সেখানে রোগী দেখাসহ আলট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা প্রদান করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টার পরিচালক সংবাদ পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং ত্রিশাল থানার একটি পুলিশ টিম। জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

