উপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল। ২৬শে মার্চ প্রথম প্রহরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই আমাদের অঙ্গীকার।” শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

