শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে ‘আজকের পত্রিকা’র সাংবাদিক আসাদুজ্জামানের ওপর পরিকল্পিত হামলা, ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে খাদিজা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে বোর্ডবাজার ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গত ১১ মার্চ সাংবাদিক আসাদুজ্জামান পেশাগত কাজে সকাল ৯টা থেকেই ঢাকায় ছিলেন। অথচ ১১ মার্চের সকাল ১১টার একটি অনৈতিক ঘটনার কথা বলে ২৪ মার্চ খাদিজা খাতুন ওই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তার সহযোগিরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যার উদ্দেশ্য ছিল ওই সাংবাদিকের সামাজিক ও পেশাদার মর্যাদা ক্ষুণ্ণ করা।
এই ঘটনায় সাংবাদিক আসাদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর মেট্রো থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, হান্নান মোল্লা (৫১), মো. লতিফ সরকার টুটুল (৫০) ও নজরুল ইসলাম আজহার (৫২)।
সাংবাদিক আসাদ জানান, গত ১১ মার্চ তিনি দিনভর ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন তিনি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও সচিবালয়ে দুজন সচিবের সাথে সাক্ষাৎ করেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলেও অংশ নেন তিনি।
আসাদ বলেন, “ঐদিনের প্রতিটি স্থানের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে আমি গাজীপুরে ছিলাম না। অথচ সম্পূর্ণ কাল্পনিক নাটক সাজিয়ে আমার ওপর এই হামলা করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একটি কুচক্রী মহল আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে এবং বিগত সরকারের মন্ত্রী ও সাবেক মেয়ল জাহাঙ্গীরের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে নিউজ করায় আমাকে টার্গেট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গত ২৫ মার্চ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিচার দাবি করে। তবে মামলা করার পর থেকে আসামিদের অব্যাহত হুমকি ও পাল্টা মিথ্যা মামলার ভয়ে বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জল জানান, মামলার প্রধান অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *