শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

অধিনায়ক’ মাশরাফির অবসর ঘোষণা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ক্রীড়া প্রতিবেদক:

 

বাংলাদেশের হয়ে ২০১০ সালে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে মাশরাফি বিন মর্তুজার। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বও হারান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পান। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়কত্ব ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

সিলেটে আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে বিদায় নিতে চলেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলোয়াড় হিসেবে আমি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবো। আমি আজ সকালে সিদ্ধান্তটি নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকে আমার এমন সিদ্ধান্ত।’- অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে বলেন মাশরাফি।

কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর উত্তরও দিয়েছেন মাশরাফি। তিনি আরো যোগ করেন, ‘বিসিবি এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে। তারা চাচ্ছে নতুন অধিনায়ককে এখন থেকে তৈরি করতে। আর এ সিদ্ধান্তে আমি বোর্ডের সাথে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৪৯টি জয়। হার দেখেছেন ৩৬ ম্যাচে। আর ফলাফল হয়নি মাত্র ২ ম্যাচে। এছাড়াও তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল খেলে।২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও খেলে। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে তার নেতৃত্বেই প্রথম কোনো শিরোপা জেতে টাইগাররা।

অধিনায়কত্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ‘পঞ্চাশতম’ জয় এনে দিতে পারবেন কি মাশরাফি বিন মর্তুজা!






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *