শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

তিন বছর পর মুশফিকের সেঞ্চুরি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ক্রীড়া ডেস্ক |

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। আজ রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১১২ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান মুশফিক। যা তার লিস্ট এ ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি। ঢাকা লিগে সবশেষ তিনি ২০১৭ সালে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিন বছর পর ঢাকা লিগে পেলেন সেঞ্চুরির দেখা।

অবশ্য ব্যক্তিগত ইনিংসটিকে বেশি বড় করতে পারেননি। দলীয় ২২৭ রানের মাথায় ১২৪ বল খেলে ১১টি চার ও ৪ ছক্কায় ১২৭ রান করে জয়নুল ইসলামের বলে রনি হোসেনের হাতে ক্যাচদিয়ে আউট হন।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে ৬ রানেই ২ উইকেট হারায় আবাহনী। দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাঈম শেখ ডাক মেরে ফিরে যান। এরপর দ্রুত আরো তিনটি উইকেট হারায় চ্যাম্পিয়নরা। তাতে ৬৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। তারা দুজন ষষ্ঠ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন। এরপর সাজঘরে ফেরেন মুশফিক।

মুশফিকের ১২৭, মোসাদ্দেক হোসেনের ৬১ ও সাইফউদ্দিনের ১৫ বলে ৫ ছক্কায় করা অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে আবাহনী ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে। বল হাতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের জয়নুল ইসলাম ৩টি ও তাসামুল হক ২টি উইকেট নিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *