শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বৃষ্টির বদান্যতায় প্রথমবারের মতো ফাইনালে ভারত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ক্রীড়া ডেস্ক:

সেমিফাইনাল দেখতে প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতি। কিন্তু ক্রিকেট নয়, জিতলো বৃষ্টি।

আর তাতেই কপাল পুড়লো ইংল্যান্ডের। ভাগ্য খুলে গেলো ভারতের। প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পেলো ভারত। এর আগে তিনবার সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও শিরোপার লড়াইয়ে নামতে পারেনি ভারত। এবার বৃষ্টির বদানত্যয় সুযোগ মিলে গেলো ভারতের।

তবে মূলত গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ছিল ভারতের জন্য প্লাস পয়েন্ট। কারণ সেমিফাইনালের জন্য ছিল না কোনো রিজার্ভ ডে। খেলা পরিত্যাক্ত হলে ভারত ফাইনালে জায়গা করে নিবে জানাই ছিল। কারণ গ্রুপ ‘বি’এর রানার্স আপ দল হিসেবে সেমিফাইনাল খেলছে ইংল্যান্ড।

ফাইনালে সুযোগ করে নেওয়া ভারতীয় অধিনায়ক হার্মানপ্রিত কৌর বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ কোনো খেলা হয়নি। তবে টুর্নামেন্টের নিয়ম আছে। সেটি আমাদের মানতে হবে।’

এদিকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট বলেন, ‘এটা হতাশার। ভীষণ হতাশার, আমাদের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটাই এখন আমাদের জন্য কাল হলো। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়া। আমরা সেটি পেরেছি। আর এ ম্যাচের আগে টানা জয়ে নিজেদের গুছিয়েও নিয়েছি। আসলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারতে নেই (হাসি)…’

এদিকে আজ দুপুর ২টায় অন্য সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা আছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির কারণে সে ম্যাচ পণ্ড হলে কপাল পুড়বে স্বাগতিক অস্ট্রেলিয়ার। কারণ তারা ভারতের কাছে হেরে গ্রপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলছে। দেখা যাক শেষ পর্যন্ত প্রকৃতির চাওয়া কি হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *