জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ আর নেই
ইপেপার / প্রিন্ট

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার মারা গেছেন।
স্থানীয় সময় বুধবার (০৪ মার্চ) মাতৃভূমি পেরুতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাভিয়েরের ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার জানান, একটি কঠিন সপ্তাহ পার করার পর আমার বাবা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তিনি পরলোকগমন করেছেন।
শুক্রবার (০৬ মার্চ) হাভিয়ের পেরেজের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে জাতিসংঘের সাবেক এই মহাসচিবের মরদেহ রাখা হবে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
গত ১৯ জানুয়ারি হাভিয়ের পেরেজের শততম জন্মদিনে তাকে নিয়ে গর্ব ও আনন্দ প্রকাশ করেন বিশ্বের জাতিগুলোর সংগঠনের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার ১৯২০ সালের ১৯ জানুয়ারি পেরুর রাজধানি লিমাতে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের পঞ্চম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তার নেতৃত্বাধীন জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
সূত্র : রয়টার্স
Related News
ভারতের বিহারে আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: সার্ক জার্নালিস্ট ফোরাম, বিহার, ইন্ডিয়া চ্যাপ্টার ও হিউম্যান রাইটস টুডে সহযোগিতায় ভারতেরRead More
খাশোগি হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
জনতার নিঃশ্বাস: সাংবাদিক ও কলাম লেখক জামাল খাশোগিকে হত্যা করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুমোদনRead More

