শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

ভারতের বিহারে আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: সার্ক জার্নালিস্ট ফোরাম, বিহার, ইন্ডিয়া চ্যাপ্টার ও হিউম্যান রাইটস টুডে সহযোগিতায় ভারতের বিহার রাজ্যের ঐতিহাসিক বৈশালীর বুদ্ধ ফান অ্যান্ড ফুড ভিলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও সংবর্ধনা ২০২৪।

অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন, আন্তর্জাতিক লোকসংস্কৃতি, মরিশাসের আহ্বায়ক মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী ড. সরিতা বুধু,বিহার হিন্দি সাহিত্য সম্মেলন, পাটনার সভাপতি ড. অনিল সুলভ, পাটনার দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান প্রধান ড. রাজকুমার নাহার, মানবাধিকার আহ্বায়ক ড. শশী ভূষণ কুমার, সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রাজু লামা এবং হ্যালো ঢাকা নিউজের তৃণমূল বার্তা সম্পাদক মোঃ আবদুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সরিতা বুধু বলেন- “অহিংসার মাধ্যমেই গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব”

অনুষ্ঠানের বিশেষ অতিথি, সার্ক সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা শান্তির পরিবর্তে যুদ্ধের আলোচনা প্রত্যাখ্যান করে বলেন, শান্তির বিকল্প হিসেবে বিশ্বে মানবাধিকার নিশ্চিত করা অসম্ভব। তিনি বুদ্ধ ও মহাবীরের পথ অনুসরণ করা বর্তমান বিশ্বের প্রয়োজন উল্লেখ করে বলেন, সার্ক সাংবাদিক ফোরাম এই এজেন্ডায় অনড়।
অনুষ্ঠানের সভাপতি ডাঃ অনিল সুলভ বলেন, যুদ্ধের সময় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়। বর্তমান পরিস্থিতি বিশ্বের জন্য ভালো নয়।

স্বাগত জানিয়ে সার্ক সাংবাদিক ফোরাম বিহারের সভাপতি ড. শশী ভূষণ কুমার বলেন, গণতান্ত্রিক ক্ষমতায়নের জন্য মানবাধিকার রক্ষা একান্ত প্রয়োজন। ডাঃ রাজকুমার নাহার বলেন, গণতন্ত্র হল শাসন ব্যবস্থার সর্বোত্তম পদ্ধতি। মানবাধিকার রক্ষা শান্তির জন্য অপরিহার্য শর্ত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান বলেন, বৈশালী বিশ্বকে গণতন্ত্রের বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক চিন্তাধারা ছড়িয়ে দিয়েছেন, সারা বিশ্ব হোক মানবাধিকারের শান্তির সুবাতাস, চাই যুদ্ধ নয় শান্তি।
পদ্মশ্রী ড. জিতেন্দ্র কুমার বলেন, বিশ্বে আজ যুদ্ধের পরিবেশ বিরাজ করছে, যা মানবতার জন্য ভালো নয়। পদ্মশ্রী রাজকুমারী দেবী ওরফে কিষাণ চাচী বলেন, আজ সারা বিশ্বে বুদ্ধ, মহাবীর ও গান্ধীর চিন্তার প্রয়োজন। পদ্মশ্রী ড.শান্তি রাই তার ভাষণে বলেন, যুদ্ধ অনেক সমস্যার জন্ম দেয় এবং এটি কোনো সমস্যার সমাধান নয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *