শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা চীনের একটি প্রদেশে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিউজ ডেস্ক:

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে শুক্রবার করোনায় আক্রান্ত ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর পরপরই সেখানে করোনা মোকাবিলায় ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ এবং জরুরি মোকাবিলা পরিকল্পনা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, উরুমকিতে সবধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বাসিন্দাদের পরস্পরের বাড়িতে যাতায়াতে কঠোরতা আরোপ করা হয়েছে।

শনিবার সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বাসিন্দাদের শহরের বাইরে অপ্রয়োজনীয় সফর না করার আহ্বান জানিয়েছে এবং কারো উরুমকি ছাড়ার প্রয়োজন পড়লে আগে করোনা শনাক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহরজুড়ে বিনামূল্যে করোনা শনাক্ত পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। কর্মকর্তারা পরিস্থিতিকে ‘যুদ্ধকালীন সাড়া’ বলে মন্তব্য করেছেন।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে আঞ্চলিক সরকার বলেছে, সম্প্রতি করোনায় নতুন সংক্রমণ ও লক্ষণবিহীন আক্রান্তের ঘটনার সবকয়টি উরুমকিতে।

সংবাদ সম্মেলনে উরুমকির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রুই বাওলিং বলেছেন, ‘মহামারি দ্রুত ছড়িয়ে পড়ছে।’

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বাস শিনজিয়াংয়ে। গত বছর উহান শহরে করোনার প্রাদুর্ভাবের পর যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এড়াতে সক্ষম হয়েছিল শিনজিয়াং।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *