শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

করোনার ‘অভাবনীয় সাফল্য’ পাওয়া টিকার পেছনে মুসলিম দম্পতি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

এই মুহূর্তে বিশ্বে ৯০ শতাংশ কার্যকর দাবি করা যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের যৌথ উন্নয়ন করা করোনার টিকা উদ্ভাবনের নেপথ্যে কাজ করেছেন দুই তুর্কি মুসলিম চিকিৎসা বিজ্ঞানী। এরা হলেন, উগুর শাহিন ও ওজলেম তুরেসি দম্পতি।

জার্মানির বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগুর ও ওজলেম। ২০০৮ সালে অস্ট্রিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ক্রিস্টোফ হুবেরের সঙ্গে বায়োএনটেক  প্রতিষ্ঠা করেন তারা।

উগুর শাহিন ও ওজলেম তুরেসি অভিবাসী পরিবারের সন্তান। উগুরের জন্ম সিরিয়া সীমান্তবর্তী ইসকেনদেরানে। চার বছর বয়সে পরিবারের সঙ্গে তুরস্ক থেকে জার্মানিতে পাড়ি জমান তিনি। কোলোনের একটি গাড়ি কারখানায় সাধারণ কর্মী ছিলেন শাহিনের বাবা।

ওজলেমও চার বছর বয়সে পরিবারের সঙ্গে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন। ইস্তাম্বুলের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওজলেমের বাবা ছিলেন শল্যচিকিৎসক।

ক্যানসারের চিকিৎসায় একটি ওষুধ তৈরি প্রকল্পে কাজ করতে গিয়ে হামবুর্গের সারল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে উগুর ও ওজলেমের প্রথম সাক্ষাত হয়। ২০০১ সালে গ্যানিমেড ফার্মাসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিষ্ঠা করেন তারা। ‘মোনোক্লোনাল অ্যান্টিবডি’নয়া  ওষুধ তৈরি করতো প্রতিষ্ঠানটি, যেটি ক্যানসার কোষকে চিহ্নিত করতে শরীরের প্রতিরোধ ক্ষমতাকেই কাজে লাগায়।

২০০২ সালে বিয়ে করেন উগুর ও ওজলেম। মজার ব্যাপার হচ্ছে, বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করে ওই দিনই তারা গবেষণাগারে ঢুকে পড়েছিলেন। সারা দিন তাদের সেখানেই কেটেছিল।

চলতি বছর করোনার প্রাদুর্ভাব শুরু হলে উগুর ও ওজলেম দম্পতি এমআরএনএ পদ্ধতির সাহায্যে ভাইরাস প্রতিরোধ গবেষণা শুরু করেন। গবেষণায় অগ্রগতি হলে বাণিজ্যিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজ়ার। সোমবার ফাইজার জানিয়েছে, তারা ট্রায়ালে টিকার ‘অভাবনীয় সাফল্য’ পেয়েছে। টিকার সম্ভাবনার কারণে গত সেপ্টেম্বরে প্রায় ২০০ কোটি ইউরো বেড়ে যায় বায়োএনটেকের বাজারদর। সেই সুবাদে সবচেয়ে বিত্তশালী ১০০ জার্মানের তালিকায় উঠে এসেছে উগুরের নাম। সত্যিকারার্থেই যদি করোনা মোকাবিলায় বায়োএনটেকের টিকা সফলতা পায় তাহলে হয়তো নোবেলও পেয়ে যাতে পারেন তুর্কি উগুর-ওজলেম দম্পতি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *