শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

মিরপুর স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল করতে আপত্তি নেই বিসিবির

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ক্রীড়া প্রতিবেদক |

করোনা আক্রান্তদের পর্যাপ্ত সহায়তা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এজন্য নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের।

ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো করোনা মোকাবেলায় অস্থায়ী হাসপাতাল বানাতে নিজেদের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এরই মধ্যে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা।

শুধু ব্রাজিল নয় ইউরোপের অনেক দেশ নিজেদের স্টেডিয়াম ছেড়ে দিয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এগিয়ে গেছে এদিকে থেকে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি কোয়ারেন্টাইনের জন্য ইডেন গার্ডেন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ভারতের একাধিক ইনডোর স্টেডিয়ামে হাসপাতাল বানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

করোনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এমন অবস্থায় সরকার চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, সরকার চাইলেই আমরা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অস্থায়ী হাসপাতাল করতে দেব।

মুঠোফোনে জালাল ইউনুস বলেছেন, ‘করোনা এখন জাতীয় সমস্যা। আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং সরকার আমাদের কাছে মাঠ চায়, আমরা অবশ্যই মাঠ দেব। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো নির্দেশনা পাইনি। যদি আসে আমরা সাদরে সুযোগটি নেব। মানুষের জীবনমরণের প্রশ্ন। ক্রিকেট মাঠ সব সময় তৈরি করা যাবে। মানুষের সেবায় আগে উদার হতে হবে।’

বাংলাদেশে এখনও করোনা আক্রান্তের সংখ্যা খারাপের দিকে যায়নি। আশার খবর হচ্ছে, গত দুদিন বাংলাদেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে মহামারি ভাইরাস ছড়াতে পারে যেকোন সময়। তাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখছে সরকার।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *