ঢাকায় পৌঁছেছে মেডিক্যাল সরঞ্জামবাহী চীনা বিমান
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মেডিক্যাল সরঞ্জামবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানায়, রোববার (২৯ মার্চ) দুপুর সোয়া ২টার পর বিমানটি এসে পৌঁছায়। একটু পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ইয়ান হুয়ালং আলিবাবার পাঠানো মাস্ক ও অন্যান্য জিনিস বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
জানা গেছে, আলিবাবার পক্ষ থেকে দেওয়া এই চালানে রয়েছে ৩০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট ও তিন লাখ মাস্ক। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক ও ৩০ হাজার এন৯৫ মাস্ক।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত টেস্টিং কিটস ও পিপিই নিয়ে দ্বিতীয় চালান গত ২৬ মার্চ ঢাকায় আসে। চীন সরকারের বিশেষ এই সহায়তার মধ্যে ছিল ১০ হাজার টেস্টিং কিটস, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ডাক্তার ও নার্সদের ব্যবহারের ১০ হাজার পোশাক (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।
এর আগে চীনা দূতাবাস বাংলাদেশকে পাঁচশর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

