শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

টঙ্গীতে সাত বছরের জান্নাত কে ধর্ষণের পর হত্যা করে বালি চাপা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ সাকিল মিয়া::গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর জান্নাত নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী নিমতলী রেল লাইনের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ খালাতো ভাই ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জান্নাত (৭) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দশশিখা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। জান্নাত ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ছাত্রী।

এ ঘটনায় জড়িত থাকায় খালাতো ভাই জনি (১৫) ও তার বাবা ফজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা টঙ্গীর শিলমুন এলাকার স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জান্নাত গত নভেম্বর মাসে টঙ্গীর শিলমুন জুগিবাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। গত রোববার সকালে খালাতো ভাই জনি চিপস কিনে দেবার কথা বলে দোকানের উদ্দেশ্যে জান্নাতকে বাড়ির বাইরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর জনি বাসায় ফিরে এলেও জান্নাতকে পাওয়া যায়নি। পরে জান্নাতের বাবা আব্দুল মান্নান রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় শিশুটির খোঁজ চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার পুলিশ মৃত্য জান্নাতের খালাতো ভাই জনি ও তার বাবা ফজলু মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে ধর্ষণের পর মাথায় পাথরের আঘাতে হত্যা করে বালিচাপা দেবার তথ্য উঠে আসে । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জনিকে সঙ্গে নিয়ে নিমতলী এলাকার রেললাইনের পাশে বালুর মাঠ থেকে বালিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায় খালাতো বোন জান্নাতকে ধর্ষণ করে হত্যার পর জনি তার বাবা ফজলু মিয়াকে ঘটনাটি জানায়। পরে বাবা ও ছেলে ঘটনাটি ধামাচাপা দিতে নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন ।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন শিশুটির সন্ধান চেয়ে সাধারণ ডায়রির পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে ছেলে জনি ও বাবা ফজলু। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *