রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩ একর বনভূমি উদ্ধার
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুর ভাওয়াল রেঞ্জের অধীনে ভবানীপুর বিটে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজার শিরিরচালা (হিজড়া পট্টি) এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। ৫ আগস্ট পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এই সুযোগে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে ভূমিদস্যুরা। তারা বনভূমি দখল করে বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতায়Read More
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা রিজভীতেই ভরসা জনগণের
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের শাল গজারি আর লাল মাটিতে বেড়ে উঠা মেধাবী ছাত্রনেতা ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। ছাত্রদলের রাজনীতি করার পর সফলতার সাথে করেন যুবদলের রাজনীতি এরপর তিনি বর্তমানে করছেন বিএনপির রাজনীতি। তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামীলীগের শাসনামলে আওয়ামী সরকারের বিরুদ্ধে গাজীপুর সদরের রাজপথ দখলে রেখেছিলেন তিনি। জ্বালাময়ী স্লোগানে উত্তাল করে রেখেছিলেন রাজপথ। আওয়ামীলীগ সরকারের চক্ষুশূল হবার কারণে তার উপর হামলা মামলাসহ নির্যাতনের খড়গ নেমে আসে। তারপরও দমে যাননি তিনি,স্বৈরাচার সরকারের চোখে চোখ রেখে প্রতিবাদ করে গেছেন বিএনপির এই ত্যাগী নেতা। আলহাজ্বRead More
ধরাছোঁয়ার বাইরে আ.লীগ মন্ত্রীর আস্থাভাজন আমজাদ হোসেন!নেপথ্যে ঝুট ব্যবসা (পর্ব-১)
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: এক সময়ের আওয়ামীলীগ এমপি রহমত আলীর কাছের মানুষ হিসেবে পরিচিত এবং পরবর্তীতে রহমত আলীর মেয়ে আওয়ামীলীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ঘনিষ্ট আস্থাভাজন ভবানীপুরের আমজাদ হোসেন রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের এমপি ও মন্ত্রীদের প্রভাব খাটাতেন স্থানীয় পর্যায়ে। তাদের ক্ষমতার প্রভাবে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন। আওয়ামীলীগ নেতাদের ক্ষমতার বলয়ে নিজেকে রেখে স্থানীয় একাধিক কোম্পানীর ঝুট ব্যবসা করতেন তিনি। জুলাই বিপ্লবেও সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার বিরুদ্ধে তার অবস্থান ছিল প্রথম সারিতে। তিনি ৩,৪ ও ৫ই আগস্ট সকাল পর্যন্তRead More

