ফেব্রুয়ারি, ২০২৫
গাজীপুর সদর প্রেসক্লাবের এক যুগ পূর্তি ও আনন্দ ভ্রমণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:: বর্ণাঢ্য আয়োজন আর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর সদর প্রেসক্লাবের এক যুগ পূর্তি ও ২০২৫ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। “আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলাদের মতো, বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী এই গানের কথাকলিকে বুকে ধারণ করে মনের আরেকটু প্রশান্তি বাড়াতে, অজানাকে জানতে প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক আনন্দ ভ্রমণে প্রাণবন্ত হয়েছে প্রেসক্লাব সদস্যরা।গাজীপুর সদর প্রেসক্লাবের আয়োজনে ৩ দিন ব্যাপী এই আনন্দ ভ্রমণে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবার বর্গের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। গত ২৩ ফেব্রুয়ারিRead More
ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়ারিসহ গ্রেফতার-১০
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯জন জুয়ারিসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশ জানায়, রবিবার (২৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় জুয়া আইনে ৯জন এবং জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩৯), পিতা-ওয়েজ আলী, কোনাবাড়ী নদীর পাড় (জিআর), জুয়া আইনে- শ্রী মিন্টু বর্মন (৩৪), পিতা-মৃত জীবন চন্দ্র বর্মন,কোনাবাড়ী নদীরপাড়, আবু সাঈদ (২৫), পিতা-মোঃ আঃ সাত্তার,পৌরসভা ৩নং ওয়ার্ড,মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত রফিজ উদ্দিন,পৌরসভা ৯নং ওয়ার্ড, নান্টু (৩০), পিতা-মৃত ফজলুল হক,পৌরসভা ৭নং ওয়ার্ড, আব্দুল কাদের জিলানীRead More
ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী’র সভাপতিত্ব ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ মোকাম্মেল হক। এ সময় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, দুর্নীতি দমন কমিশনের মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তাব দেন, সমন্বিত জেলা কার্যালয়েরRead More
গফরগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি স্মরণে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি স্মরণে ৫০ ওভারের ক্রিকেট ফাইনাল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার বারইহাটি আরজ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ টিম অংশগ্রহণ করেন। খেলাটির আয়োজন করেন বারইহাটি বটতলা ও চকপাড়ার ক্রিকেটার বৃন্দ। শহীদ জিয়া স্মৃতি স্মরণে ক্রিকেট ম্যাচে পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ডাঃ মোঃ ইউসুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আল-ফাতাহ্ খান। বরেণ্য অতিথি হিসেবেRead More
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাংবাদিক হারুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক:: ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলা করার দাবির আন্দোলনে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সাংবাদিক ও গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। সাংবাদিক হারুন-অর-রশিদ বলেন,বাঙালির গর্বের এবং শোকের দিন একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলো বাংলা মায়ের দামাল ছেলেরা। আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।Read More
গাজীপুরে স্বাধীন বাংলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রীনা আক্তার,গাজীপুর:: সুস্থ দেহ সুন্দর মন,ক্রীড়াই করে আনয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫।বৃহস্পতিবার(ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের টেকনগপাড়ার জিয়ার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।।ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, সভাপতিত্ব করেন বাসন মেট্টোথানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম ইমরান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্টোথানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বশিরRead More
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: “প্রাকৃতিক ঔষধের সেবা নিন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। চর অঞ্চলের স্বাস্থ্য সেবক উন্নয়নের জন্য তিনটি ইউনিয়ন পরানগঞ্জ, বোরোরচর, সিরতা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্যবস্থাপনা, ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদ। বিশেষRead More
ত্রিশালে বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: সুস্থ দেহে,সুস্থ মন ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি)বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। ক্রীড়া প্রতিযোগিতাটি উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম ও সভাপতিত্ব করেন বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান। বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ওRead More
ত্রিশালের কানিহারীর শীর্ষ সন্ত্রাসী ফারুক গ্রেফতার
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের কানিহারীর শীর্ষ সন্ত্রাসী ফারুকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে ত্রিশাল থানার চৌকশ এস.আই নাহিদ তাকে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার দুপুরে সন্ত্রাসী ফারুককে কোর্টে প্রেরণ করেন ত্রিশাল থানা পুলিশ। জানা যায় গত ১৪ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী ফারুক সহ তাঁর ক্যাডার বাহিনী সুমন মিয়া, নূরুল ইসলাম,সমর আলী,সিরাজ আলী,হারেজ আলী,মোজাম্মেল হক,মানিক মিয়া,হৃদয়, হুমায়ুন সহ আরো ৫/৬জন অজ্ঞাতরা মিলে হত্যা পরিকল্পনায় শরিফুল্লাহ্, সুরুজ মিয়া, সেকান্দর বাদশাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করেন। তিন জনকেই এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহRead More
গফরগাঁওয়ে সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর দরগা ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন ইসলামপুর দরগার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের এলাকাবাসী। সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন,সীমা দেব একজন আদর্শ শিক্ষিকা। তিনি বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে সুশিক্ষায়Read More

