গাজীপুরে স্বাধীন বাংলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
রীনা আক্তার,গাজীপুর:: সুস্থ দেহ সুন্দর মন,ক্রীড়াই করে আনয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫।বৃহস্পতিবার(ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের টেকনগপাড়ার জিয়ার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।।ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, সভাপতিত্ব করেন বাসন মেট্টোথানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম ইমরান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্টোথানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বশির আহমেদ বাচ্চু,বাসন মেট্রোথানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর, ১৬নং ওয়াড, গাজীপুর সিটি কর্পোরেশন আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মূসা,বাসন মেট্টোথানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন বাবু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হৃদয় আহমেদ রায়হান,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর, ১৯নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন আলহাজ্ব তানভীর আহমেদ,কোনাবাড়ী, মেট্টোথানা বিএনপির সভাপতি মোঃ বাবুল আহমেদ,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম মোল্লা,ধোবাউড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ খোকন খান। ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ খাইরুল ইসলাম মোল্লা ও বাসন মেট্টোথানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম দিপু।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ইঞ্জি.মোঃ আরিফুল ইসলাম খান ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

