গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দেয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৯ জন এবং ছাড়পত্র পেয়েছে ২০ জন তবে হামে কোন শিশুর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সরেজমিনে গেলে দেখা যায় ৫০০ শয্যা বিশিষ্ট গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ১০ তলায় ৪টি রুম হাম রোগীর জন্য বরাদ্দ রয়েছে কিন্তু রোগীর সংখ্যা বেশি হওয়ায় জায়গা সংকলন হচ্ছে না। বেডে জায়গা না পেয়ে অনেকে আক্রান্ত বাচ্চাদের নিয়ে ফ্লোরে বিছানা পেতে রয়েছেন গাদাগাদি করে। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালটিতে এনআইসিইউ না থাকায় জরুরী মুহুর্তের কথা চিন্তা করে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন,হামে আক্রান্ত শিশুদের জন্য আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের এখানে জায়গার তুলনায় রোগীর সংখ্যা তিনগুণ যার কারণে বারান্দাসহ বিভিন্ন জায়গায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।এনআইসিইউ না থাকলেও আইসিডিডিআরবি একটি ডিভাইস আবিস্কার করেছে যা দিয়ে হামের রোগীর নিউমোনিয়া হলে অক্সিজেন দেয়া যায় যার কারণে আতঙ্কিত না হবার কথা বলেন হাসপাতাল পরিচালক। বাচ্চাদের হামের টিকা,মায়ের দুধ ও পুষ্টিকর খাবার দেয়ার কথাও বলেন হাসপাতালটির পরিচালক ডা. আমিনুল ইসলাম।হাসপাতালের দেয়া তথ্যমতে জানুয়ারি ২০২৬ থেকে এখন পর্যন্ত শহীদ তাজ উদ্দিন আহমেদ হাসপাতালে ৪০৯ জন রোগী ভর্তি হয়েছেন,সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬ জন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৩ জন। এদিকে সিভিল সার্জন অফিস জানিয়েছেন জেলায় ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হামের টিকা দেয়া হবে ৯৩৬ টি কমিউনিটি ক্লিনিক ও ২৩৪ টি বিদ্যালয় কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

