মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। যার মেয়ের( কনে) বিয়েতে দাওয়াত খেতে গেছেন তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী রতন বাসফোর। তার বাড়ি গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের নিয়ামত সড়ক, পশ্চিম বিলাশপুর এলাকায়। জেলা প্রশাসক প্রমাণ করেছেন, পদ নয়, মানুষ বড়ো। সম্মান আর ভালোবাসা সবার জন্য সমান। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি হরিজনদের মধ্যে বয়ে যায় খুশির বন্যা। কেউ কেউ খুশিতে প্রণাম করতে থাকেন জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের। হরিজন সম্প্রদায় হলোRead More

