সুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদ
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: সরকারের দেয়া ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি করে জনপ্রতি চাল সুষ্ঠুভাবে বিতরণ করছেন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী। সরেজমিনে গিয়ে দেখা যায় কার্ডধারী উপকারভোগীরা সারিবদ্ধভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল সঠিকভাবে মেপে মেপে দিচ্ছেন রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী। তিনি নিজে তদারকি করে সকলের হাতে ন্যায্য চাল তুলে দিচ্ছেন। এবিষয়ে লাইনে দাঁড়িয়ে চাল নেয়া একাধিক মহিলা জানান,আমরা দীর্ঘদিন ধরেই এই চাল উত্তোলন করছি। রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী ভাই নিজে উপস্থিত থেকে আমাদের চাল বিতরণ করেন। আমরা উনার সহযোগীতামূলক কাজ ও ব্যবহারে সন্তুষ্ট। এবিষয়ে রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী বলেন,সরকার আমাকে যে দায়িত্ব তা আমি আমানত মনে করে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজেকে জবাবদিহিতায় রাখি,তাই দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

