শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
যৌতুকের টাকা দিতে না পারায় ১৪ মাসের শিশুসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী:অসহায় দিন পার করছেন স্ত্রী
আবু হুরায়রা,গাজীপুর:: শেরপুরের তারাকান্দী বাজারের হারেজ আলীর মেয়ে জন্নাতুল ইসলাম জহুরা (খুশি)। বর্তমানে থাকেন গাজীপুরের ভবানীপুর এলাকায়। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। এক বুক আশা নিয়ে ২০২৩ সালের মার্চের ৩ তারিখে বিয়ে করেন ময়মনসিংহের হালুয়াঘাটের দুরাইল গ্রামের শুরুজ্জামানের ছেলে মেহেদী হাসানকে। তাদের ঘর আলো করে আসে এক পূত্র সন্তানও। কিন্তু তাদের সুখের সংসারে অন্ধকার নেমে আসে যৌতুক নামে কালো থাবা। অর্থলোভী স্বামী মেহেদী হাসান দাবি করেন ৪ লক্ষ টাকা। গার্মেন্টস কর্মী স্ত্রী জান্নাতুল ইসলাম খুশি বহু কষ্টে ২ লক্ষ টাকা দিতে পারলেও পুরো ৪ লক্ষ টাকা দিতে না পারায় মনRead More

