বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি-বিচারপতি মো. জয়নুল আবেদীন
নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি। সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতি যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করতে পারলেই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদীন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ আয়োজিত ‘নতুন বাংলাদেশে নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা ও গোল্ডেন উইনার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষাব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্রুত দুর্নীতিবাজদের কঠোরRead More

