বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে এবং পৌর শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা ত্রিশাল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবারে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারী নজরুল কলেজের সামনে থেকে শতাধিক দোকান ও কাঁচা বাজার, ফলের দোকান, স্মৃতিসৌধের সামনে থেকে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন সংগঠন ও বাণিজ্যিক দোকান, হোটেল এবং স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাRead More

