শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে এবং পৌর শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা ত্রিশাল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবারে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারী নজরুল কলেজের সামনে থেকে শতাধিক দোকান ও কাঁচা বাজার, ফলের দোকান, স্মৃতিসৌধের সামনে থেকে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন সংগঠন ও বাণিজ্যিক দোকান, হোটেল এবং স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি: ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশীন আহমেদ, ত্রিশাল মটর মালিক সমিতির সভাপতি আনম ফারুক । উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান , এখানে অবৈধ স্থাপনার কারনে যানজট লেগেই থাকতো। তাই আজকে তা উচ্ছেদ করা হয়েছে। এর আগেও উচ্ছেদ করলেও তারা আবার স্থাপনা বসিয়েছিল আজ থেকে তারা যেন আবার না বসতে পারে তার জন্য প্রপার মনিটরিং করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *