শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

ধরাছোঁয়ার বাইরে আ.লীগ মন্ত্রীর আস্থাভাজন আমজাদ হোসেন!নেপথ্যে ঝুট ব্যবসা (পর্ব-১)

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: এক সময়ের আওয়ামীলীগ এমপি রহমত আলীর কাছের মানুষ হিসেবে পরিচিত এবং পরবর্তীতে রহমত আলীর মেয়ে আওয়ামীলীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ঘনিষ্ট আস্থাভাজন ভবানীপুরের আমজাদ হোসেন রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের এমপি ও মন্ত্রীদের প্রভাব খাটাতেন স্থানীয় পর্যায়ে। তাদের ক্ষমতার প্রভাবে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন। আওয়ামীলীগ নেতাদের ক্ষমতার বলয়ে নিজেকে রেখে স্থানীয় একাধিক কোম্পানীর ঝুট ব্যবসা করতেন তিনি। জুলাই বিপ্লবেও সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার বিরুদ্ধে তার অবস্থান ছিল প্রথম সারিতে। তিনি ৩,৪ ও ৫ই আগস্ট সকাল পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের নেতাদের সাথে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছিলেন ভবানীপুর বাজারে। স্থানীয় একাধিক বিএনপি নেতার অভিযোগ তিনি বিগত আওয়ামীলীগ সরকারের সময় জয়দেবপুর থানা পুলিশকে নিয়মিত বিএনপি নেতাদের নামের তালিকা দিতেন এবং আন্দোলন চলাকালে ধরপাকড়ে সহযোগী ছিলেন। এছাড়াও তিনি বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাব কাছে লাগিয়ে দখল করেছেন সরকারি জমিও। তার বিরুদ্ধে এতো অভিযোগ থাকার পরও তিনি ৫ই আগস্টের পর থেকে একাধিক কারখানায় ঝুট ব্যবসা করতেন। সূত্র মতে ছাত্রদল ও গণঅধিকার পরিষদের কয়েকজন নেতা তার এসব অভিযোগ তুলে ধরে ব্যবসা না করার কথা বললে শুরু হয় দৌড়ঝাঁপ।  বিএনপি’র দায়িত্বশীল একাধিক নেতার কাছে গেলে তারাও সাফ জানিয়ে দেয় স্বৈরাচার আওয়ামীলীগ কোন ব্যবসা করতে পারেনা। উপায়ন্তর না দেখে আওয়ামীলীগের এই নেতা শরণাপন্ন হন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি এমদাদ শিকদারের। এমদাদ শিকদার ইউনিম্যাক্স কোম্পানীতে ৫০ শতাংশ ব্যবসা নিবেন বাকী ৫০ শতাংশ আওয়ামীলীগ নেতা আমজাদের নামেই রেখে কোটেশন জমা দেন ইউনিম্যাক্স কারখানায়। সূত্র মতে আমজাদের শর্ত ছিল আওয়ামীলীগ সরকারের সময় তার করা অপকর্মের বিরুদ্ধে যাতে কোন মামলা না হয়। সব শর্ত মেনে আওয়ামীলীগ নেতা আমজাদের সাথে অংশীদারিত্বে ব্যবসা করার কথা মেনে নিলেও বাধ সাধেন ছাত্রদল নেতা। এসব বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক জসিম কে বেধড়ক পেটান এমদাদ শিকদারের লোকজন।  পরে জসিম চিকিৎসা শেষে জয়দেবপুর থানা ও জেলা যুবদলের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা না নেয়ায় হতাশা ও আতঙ্কে দিন পার করার কথা জানান ছাত্রদল নেতা জসিম। আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন আরো একাধিক কারখানায় ঝুট ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের ফিরিস্তি পড়ুন অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে…






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *