৪ এপ্রিল পর্যন্ত বিকেএমইএর কারখানা বন্ধের ঘোষণা
ইপেপার / প্রিন্ট

বিজিএমইএর পর রপ্তানিমুখী নিট পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিকেএমইএ তাদের সদস্যভুক্ত সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশব্যাপী করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এজন্যই দেশের স্বার্থে সরকার সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিকেএমইএ থেকেও ইতোপূর্বে গত ২৫ পত্রের মাধ্যমে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্প খাতের জন্য প্রদান করেছেন। তাই এমন প্রেক্ষাপটে আমাদের কারণে কোনো শ্রমিকের যেন ক্ষতি না হয়, সেজন্য কোনোভাবেই আতঙ্কিত না হয়ে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সাথে সাদৃশ্য রেখে বিকেএমইএর সদস্যভুক্ত সকল নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হল।
নির্দেশনায় বলা হয়েছে, ছুটির সময় কারখানার শ্রমিকরা যে যেখানে অবস্থান করছে সে যেন সেখানেই অবস্থান করে তা নিশ্চিত করতে হবে। তারদের বুঝাতে হবে, এটা কোনো ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যে যেখানে অবস্থান করে, তাকে সেখানেই থাকতে হবে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

