শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

২৫তলা আধুনিক নগর ভবন পাচ্ছে চসিক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

বাণিজ্য ও শিল্প সম্প্রসারণে প্রায় এক কোটি জনসংখ্যার বসবাস বাণিজ্যিক শহর চট্টগ্রামে। দিনদিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সিটি কর্পোরেশনের কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে জনসাধারণকে সেবা দিতে চট্টগ্রাম সিটির মৌলিক সুবিধাদি পর্যাপ্ত নয়।

নগরবাসীদেরকে আধুনিক সেবা নিশ্চিতে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক নগর ভবন নির্মাণ’ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৪৪ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর প্রকল্পটি জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার এ প্রকল্পটির উপর প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা করেছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

পিইসি সভা সূত্র জানিয়েছে, বহুতল ভবন নির্মাণের নীতিমালা অনুযায়ি ভবনটির পরিকল্পনা ও ডিজাইন করা হয়েছে কিনা এবং প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি নিরপেক্ষ কোন প্রতিষ্ঠান দিয়ে হয়েছে কিনা জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন।

ভৌত অবকাঠামো বিভাগের সদস্য বলেছেন, এ ভবন নির্মাণ করতে হলে তৃতীয়পক্ষ দিয়ে ফিজিবিলিটি স্টাডি করতে হবে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্ণেল সোহেল আহমেদ বলেন, বাণিজ্যিক সম্প্রসারণের পাশাপাশি এ সিটির নগর ভবনের উন্নয়ন হয়নি। বর্তমানে নগর ভবনের সব কার্যক্রম বিভিন্ন ভবনে ভাগ করে করা হচ্ছে। নতুন ভবন তৈরি হলে একই ছাদের নিচে নগর ভবনের সব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *