শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

পর্যটন ভিসা স্থগিত করলো নেপাল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

সব দেশের জন্য অন-অ্যারাইভাল পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।  পাশাপাশি এভারেস্টসহ সব ধরনের পর্বত আরোহণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরি এক সভার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।  করোনাভাইরাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা দেওয়ার এক দিন পর এমন সিদ্ধান্ত এলো।

এ বিষয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা নাম না প্রকাশ শর্তে জানান, এ সিদ্ধান্ত আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে।  আর সাময়িক ভিসা স্থগিতের বিষয়টিতে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত নন।

এর আগে বৃহস্পতিবার রাতে নেপালের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।  এতে প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল এমন সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে ভারত থেকে স্থলপথে আসা ও যাওয়া পর্যটকদের সীমান্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কঠোরভাবে মানার সিদ্ধান্ত হয়।  তবে নেপালে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

এছাড়া জরুরি প্রয়োজনে কোনো বিদেশি নেপাল প্রবেশ করতে চাইলে তিনি করোনামুক্ত বলে দূতাবাসে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে আবেদন করতে পারবেন।  আর স্থলপথে প্রবেশে নেপাল সরকার আপাতত কোনো ভিসা ইস্যু করবে না বলেও সিদ্ধান্ত হয়।

ওই কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এভারেস্টের আসন্ন ‘বসন্ত অভিযান’ও বাতিল করা হয়েছে।  সেই সঙ্গে সব ধরনের পর্বত আরোহণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নেপাল শেখ খবর পর্যন্ত এক জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। তবে ওই রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *