শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ইন্টারপোলকে ৮ অর্থপাচারকারীর তালিকা দিলো দুদক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বাংলাদেশ থেকে অর্থপাচার করে যারা বিদেশে অবস্থান করেছেন—এমন জনের একটি তালিকা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার দুপুরে কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ইন্টারপোলের কাছে সাত থেকে আটজনের একটি তালিকা আমরা পাঠিয়েছি। আমাদের কাছে ৬০ থেকে ৭০ জনের একটা তালিকা আছে। সাত-আটজনের  তালিকা ইতিমধ‌্যে ইন্টাররপোলে গেছে। তবে তাদের নাম আমি বলতে চাচ্ছি না, নাম বলতে হয়তে তারা স্থান পরিবর্তন করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এভাবে গেছে, অন্যগুলোও যাবে।’

ইন্টারপোলের কাছে দুদক থেকে যাদের বিষয়ে তথ্য সরবরাহ করা হয়েছে—তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা এসব তথ্য সংগ্রহ করি না। আমরা মূলত অন্যায়-অপরাধটাই দেখি। কেউ আমাদের অর্থ আত্মসাৎ করেছে কিনা বা আবার কেউ সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, এমন ব্যক্তিরা। কে প্রভাবশালী, আর কে প্রভাবশালী  নন, তা আমাদের দেখার কথা না।’

যারা অর্থ আত্মসাৎ করে সিঙ্গাপুরে অবস্থান করেছেন তাদের বিষয়ে ব‌্যাবস্থা নেওয়ার অংশ হিসেবে দুদকের একটি দল সেই দেশে যাওয়ার কথা ছিল।

এই বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘সিঙ্গাপুরে একটি দল পাঠানোর কথা ছিল, সেই অর্ডার আমাদের হয়ে আছে। টিমও রেডি ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে সেখানে একটা সমস্যা হয়েছে। আমাদের তো সেফটি দেখতে হবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *