শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

দেশেও ৩ করোনা রোগী শনাক্ত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

দেশে তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও দুই জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  রোববার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানিয়েছেন।

ফ্লোরা জানান, শনিবার (৭ মার্চ) তাদের শরীরে করোনা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও  দুজন পুরুষ রয়েছেন। এর মধ্যে দুই জন ইতালিফেরত বাংলাদেশি।

আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ফ্লোরা আরও জানান, ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। তবে, তাদের মধ‌্যে একজন নারী বাসায় পৌঁছানোর পর করোনায় আক্রান্ত হয়েছেন।

ফ্লোরা জানান, জ্বর-কাশি নিয়ে এই তিন ব্যক্তি আইইডিসিআরে যোগাযোগ করেন। এরপর গত ২৪ ঘণ্টায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া গেছে।  তাদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে।  আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে, তারা আইসোলেশনে থাকবেন বলেও তিনি জানান।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘এছাড়া আরও দুই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ তাদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও তিনি  ‍জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *