শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

২৩ জুন হজ ফ্লাইট শুরু

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডেভোকেট শেখ মো. আব্দুল্লাহ এ তথ‌্য জানিয়ে বলেছেন, হজে করোনাভাইরাসের তেমন কোনো প্রভাব পড়বে না। এ কারণে নিবন্ধনকারী হজযাত্রীদের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই। যেকোনো ধরনের সমস্যা সৌদি কর্তৃপক্ষ সমাধানে ব্যবস্থা নেবে।’

রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিবন্ধনে বিলম্ব করলে তার হজযাত্রার সমস্যা হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের নির্ধারিত সময়ে নিবন্ধন করতে হবে। কারণ হজে যাওয়ার আগে দেশে একজন হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ, হজের প্রশিক্ষণ গ্রহণ, বিমানের টিকিট সংগ্রহ, ভিসা প্রসেসসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হয়। আর প্রত্যেকটি কাজে সময় লাগে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করা না গেলে হজে যাওয়া সম্ভব হয় না। নির্ধারিত সময় আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন শেষ করার জন‌্য তিনি হজযাত্রীদের প্রতি আহ্বান জানান।

করোনা ভাইরাসের কারণে যদি কেউ যেতে না পারেন তাহলে কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘টাকা জমা দিয়ে যদি কেউ করোনাভাইরাসের জন্য যেতে না পারেন তাহলে টাকা ফেরত দেওয়া হবে। এবার যেতে না পারলে আগামীবার তিনি যেতে পারবেন। ’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *