শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত:পুলিশের দশ সদস্য আহত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরির বুরুতলা এলাকায় ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত। ২৯ ফেব্রুয়ারী ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক বেগের বাড়িতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতি শেষে বেরিয়ে গেলে কেউ ৯৯৯ এ ফোন করে ডাকাতির বিষয়টি জানান। এর পরপরই সদর মডেল থানার পুলিশের বিভিন্ন টহল দল ডাকাতদের আটক করতে অভিযানে নামে।ডাকাতেরা তখন হাওরের দিকে পালিয়ে যায়।

এ সময় পুলিশের সংকেত অমান্য করলে রাস্তয় বাঁশ ফেলে প্রতিবন্ধকত সৃষ্টি করা হয়। তখন ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে পাইপগানের গুলি ছোড়ে। সে সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন ডাকাত দলের বন্দুকযুদ্ধে বুলু (৪০) নামের এক ডাকাত মারা গেছে। আহত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসিসহ পুলিশের ১০ সদস্য। পরে ডাকাত দলের অপর ২ সদস্যকে গ্রেফতারসহ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, গ্রিল কাটার যন্ত্র ও তিনটি শাবল উদ্ধার করছে পুলিশ। বন্দুকযুদ্ধে নিহত বুলুর বাড়ি সিলেটের ওসমানীনগর থানায়।

পুলিশের হাতে আটক ডাকাত লাল মিয়ার (৪৫) বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ও আফজল মিয়ার (২২) বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামে। অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে গেছে।এ ঘটনার সময় সদর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, এসআই সুলতান আহমদ, নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, এএসআই কোরবান আলী, কনস্টেবল সুরঞ্জিত, নিরুপম, ফুয়াদ, গোলাম হাবিব ও নিলয় আহত হয়েছেন। তাঁরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়েছে। আটক ২ ডাকাতকে আদালতে হাজির করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *