শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২০২

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একই সময়ে নতুন করে আরও এক হাজার ২০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৫ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান  স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ও  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। এর মাধ‌্যমে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

৪১টি ল্যাবে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হচ্ছে,  এর মধ্যে ২০টি ঢাকার মধ্যে, ২১টি ঢাকার বাইরে জানিয়ে নাসিমা সুলতানা উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৮২ জনের ।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী। বয়সের হিসাবে মারা যাওয়াদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৫৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৭৪৮ জন।

বিভাগের হিসাবে আক্রান্তের তথ‌্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটি ও বিভাগে ৭৯ দশমিক ৫৪ শতাংশ। ঢাকা সিটিতে ৫৮ দশমিক ১১ শতাংশ এবং ঢাকার বিভিন্ন জেলায় ২১ দশমিক ৪৩ শতাংশ।

ঢাকার বিভাগগুলোর মধ্যে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত। এরপর চট্টগ্রাম বিভাগে ৮ দশমিক ৪৭ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৫০ শতাংশ, রংপুরে ২ দশমিক ৫৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে ১ দশমিক ৩৯ শতাংশ এবং বরিশালে ১ দশমিক ১০ শতাংশ বলে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১৪ জনের মৃত্যু হয়।  ওই সময়ে নতুন করে আক্রান্ত হন ১ হাজার ৪১ জন।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *