গাজীপুর কাশিমপুরে ছয় পোশাক শ্রমিকের করোনা ভাইরাস শনাক্ত
ইপেপার / প্রিন্ট
মো.জাহাঙ্গীর আলম,কাশিমপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ছয় পোশাক শ্রমিক করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্ত ওই শ্রমিকরা কাশিমপুর মন্ডল গ্রুপের আলীম নীট ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় চাকুরী করেন।
গত ১০মে শ্রমিকরা কারখানার গেইট দিয়ে ভিতরে প্রবেশকালে থার্মাল স্ক্যানারে এগারো শ্রমিকের দেহে অতিরিক্ত তাপমাত্রাসহ করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়ে।
এসময় করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে কারখানার নিরাপত্তাকর্মীরা ওই পোশাক কর্মীকে কারখানায় প্রবেশ করতে না দিয়ে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নমূনা সংগ্রহ ও পরীক্ষা শেষে ওই কারখানার ছয় শ্রমিকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়।
আক্রান্ত শ্রমিকরা কাশিমপুর থানাধীন নয়াপাড়া, রওশন মার্কেট, সুরাবাড়ি, বারেন্ডা ও মোল্লা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে চাকুরী করেন।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত শ্রমিকদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি গুলো লকডাউন করা হয়েছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

