শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

দিনাজপুরের বীরগঞ্জে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন-এমপি গোপাল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মো. নাজমুল হোসেন, দিনাজপুর॥-

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কবল থেকে দেশবাসীকে রক্ষার জন্য সৃষ্টিকর্তা কাছে বেশি বেশি প্রার্থনা করি।

‘সৃষ্টিকর্তা শক্তি যে সব থেকে বড় শক্তি সেটাতো করোনা ভাইরাসের শক্তি দেখেই আমরা বুঝতে পারি যে অস্ত্র, গোলা-বারুদ কিছুই কাজে লাগে না।’‘সবাই সৃষ্টিকর্তাকে ডাকেন আমরা এবং বিশ্ববাসী সবাই যেন এই করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারি।
১৫ মে ২০২০ শুক্রবার বীরগঞ্জে রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।

তিনি সকলকে সতর্ক করে বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি।
কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছে। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে।

এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর এর উদ্যোগে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৪০টি মসজিদে রোজাদারদের ইফতার বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *