ময়মনসিংহে র্যাবের হাতে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
ইপেপার / প্রিন্ট
মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে হত্যা মামলার তিন আসামী আটক করেছে র্যাব। নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে শুক্রবার সকালে অয়ন হত্যা মামলার আসামীদের আটক করা হয়। আটককৃতরা হলো, হৃদয়(২০), মোয়াজ মিয়া(২০) ও মোঃ মেহেদী হাসান(২০) ।
র্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে বৃহস্পতিবার রাতে আকুয়া মোড়ল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক সোহরাব সাহেবের ইটখলার সামনে রাত একই এলাকার যুবক মোঃ অয়ন(১৯) কে নির্মমভাবে ছুড়িকাঘাত করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৪১ তারিখ ১৫ মে ২০২০খ্রিঃ ধারা- ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের ময়মনসিংহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

