মুজিব সৈনিক দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে-এমপি গোপাল
ইপেপার / প্রিন্ট
মো. নাজমুল হোসেন :
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি যে প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন, তা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক প্রতিটি মুজিব সৈনিক এখন দেশের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।
আমরা দল মত নির্বিশেষে সকলের বাড়ীতে বাড়ীতে খাবার পৌছে দিচ্ছি। শেখ হাসিনা যতদিন এদেশের দায়িত্বে থাকবেন, ততদিন দেশের কোন মানুষ না খেয়ে মরবে না।
১৭ মে ২০২০ রোববার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, সাতোর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শেখ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

