শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

তিনদিনে অ্যান্ডি ফ্লাওয়ারের দুই চাকরি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ক্রীড়া ডেস্ক :

ইংল্যান্ডকে হোম ও অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ জেতানো কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তিনদিনে দুটি চাকরি পেয়ে গেলেন। গত শনিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হন, দুইদিন পর গতকাল সোমবার সিপিএল ক্লাব সেন্ট লুসিয়া জুকসের প্রধান কোচ হওয়ার খবর পেলেন সাবেক জিম্বাবুয়ান ক্রিকেটার।

ফ্লাওয়ারের জন্য দুটি চাকরি পাওয়া সহজ হয়েছে কারণ দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা একই কোম্পানির। গত মাসে জুকস তার মালিকানা বিক্রি করেছে পাঞ্জাবের মালিক কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের কাছে। অনিল কুম্বলের সহকারী হিসেবে আইপিএল ক্লাবটির দায়িত্ব পালন করবেন ফ্লাওয়ার।

২০১৬ সালে শেষবার সিপিএল নকআউটে খেলা সেন্ট লুসিয়ার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের সাবেক কোচ, ‘এই দলটির কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভক্ত আমি। সেন্ট লুসিয়ার ভক্তদের উচ্ছ্বাসে ভাসাতে পারলে ভালো লাগবে।’

ইংল্যান্ডের ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ ফ্লাওয়ার। পরের বছর তার অধীনেই টেস্টের শীর্ষ র‌্যাঙ্কিংধারী হয়েছিল তারা। তাকে নিয়োগ দিতে পেরে আনন্দিত পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীষ মেনন, ‘অ্যান্ডি ফ্লাওয়ারের মতো বিখ্যাত একজনকে পেয়ে আমি খুশি। আমরা নিশ্চিত সামনের মৌসুমটা দারুণ কাটবে।’

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। এরপর ইসিবির এলিট ক্রিকেটের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। গত বছর ওখান থেকে পদত্যাগ করেন। কোচ হন মারাঠা অ্যারাবিয়ান্সের, জেতান টি-টেন লিগ






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *