ইন্টারপোলকে ৮ অর্থপাচারকারীর তালিকা দিলো দুদক
ইপেপার / প্রিন্ট

বাংলাদেশ থেকে অর্থপাচার করে যারা বিদেশে অবস্থান করেছেন—এমন জনের একটি তালিকা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুপুরে কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘ইন্টারপোলের কাছে সাত থেকে আটজনের একটি তালিকা আমরা পাঠিয়েছি। আমাদের কাছে ৬০ থেকে ৭০ জনের একটা তালিকা আছে। সাত-আটজনের তালিকা ইতিমধ্যে ইন্টাররপোলে গেছে। তবে তাদের নাম আমি বলতে চাচ্ছি না, নাম বলতে হয়তে তারা স্থান পরিবর্তন করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এভাবে গেছে, অন্যগুলোও যাবে।’
ইন্টারপোলের কাছে দুদক থেকে যাদের বিষয়ে তথ্য সরবরাহ করা হয়েছে—তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা এসব তথ্য সংগ্রহ করি না। আমরা মূলত অন্যায়-অপরাধটাই দেখি। কেউ আমাদের অর্থ আত্মসাৎ করেছে কিনা বা আবার কেউ সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, এমন ব্যক্তিরা। কে প্রভাবশালী, আর কে প্রভাবশালী নন, তা আমাদের দেখার কথা না।’
যারা অর্থ আত্মসাৎ করে সিঙ্গাপুরে অবস্থান করেছেন তাদের বিষয়ে ব্যাবস্থা নেওয়ার অংশ হিসেবে দুদকের একটি দল সেই দেশে যাওয়ার কথা ছিল।
এই বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘সিঙ্গাপুরে একটি দল পাঠানোর কথা ছিল, সেই অর্ডার আমাদের হয়ে আছে। টিমও রেডি ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে সেখানে একটা সমস্যা হয়েছে। আমাদের তো সেফটি দেখতে হবে।’
Related News
শিক্ষক আবশ্যক
বিজ্ঞাপ্তি ::ফু-ওয়াং টাইলস মডেল স্কুল, বেগমপুর, ডাকঘর-ভবানীপুর, ইউনিয়ন-ভাওয়ালগড়,গাজীপুর সদর-গাজীপুর। সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের প্রাথমিক শাখারRead More
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনতার নিঃশ্বাস::গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, দৈনিক মুক্ত কাগজ সহ একাধিক পত্রিকায়Read More

