শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

২১ দিনের জন্য ভারত লকডাউনের ঘোষণা মোদির

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষনা দেন।

মোদি বলেন, ‘এই ২১ দিন বাড়ির বাইরে বের হওয়া ভুলে যান। এই কথাটা নরেন্দ্র মোদির নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে অনুরোধ করছি।’ এই ২১ দিন কেউ বাড়ির বাইরে বের হলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘২১ দিনের লকডাউন দীর্ঘ সময়, কিন্তু আপনাদের জীবন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস প্রত্যেক ভারতীয় সরকারের নির্দেশ মেনে চলবেন। আশা করি শিগগিরই এই সংকট থেকে বের হয়ে আসতে পারব আমরা।’

এই লকডাউনের জন্য দেশ আর্থিক ক্ষতির মুখে পড়লেও মানুষের সুরক্ষার জন্য এটাই করণীয় বলে জানান মোদি।

তিনি বলেন, ‘সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে এই ২১ দিনের লকডাউন বাধ্যতামূলক। যদি আমরা এই ২১ দিন সামাল দিতে না পারি তাহলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। অনেক পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।’

করোনাভাইরাসের চিকিৎসায় সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘এই অর্থ দিয়ে আইসোলেশশন বেড, আইসিইউ, ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো যাবে। একইসঙ্গে মেডিকেল ও প্যারামেডিকেল প্রশিক্ষণের কাজও গতি পাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *