করোনা সচেতনতায় ছাত্রলীগের লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস রোধে শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার,সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করেছে নান্দাইল পৌর ছাত্রলীগ।
সোমবার( ২৩ মার্চ) ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম সালামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সালাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
তারই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা পৌর ছাত্রলীগ নিজস্ব তত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার,সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করেছি।
পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে সকলের প্রতি আহবান জানিয়েছি।
তিনি আরো বলেন, ‘আমাদের পৌর ইউনিটের প্রত্যেক নেতাকর্মী জনগণকে সচেতন করতে নিয়মিত কাজ করে যাবে। পৌর সভার অন্তর্গত ছাত্রলীগের প্রত্যেক ইউনিটকে আমরা কাজ করতে বলেছি।
পৌর ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এসময় পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

