গাজীপুরে জনতার হাতে ডাকাত আটক
ইপেপার / প্রিন্ট
শরিফুল ইসলাম:

গাজীপুরের জয়দেবপুর থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে ব্যাপারী পাড়ায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে জনতা আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সোয়া ৩ টার সময় ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত জনতার হাতে আটক হন ও সহযোগীরা পালিয়ে যান ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ভবানীপুরের ব্যাপারী পাড়ায় মো. আহম্মদ আলীর বাড়িতে ডাকাতি করার উদ্দ্যেশে প্রবেশ করেন একদল ডাকাত। পরে বাড়ির মালিক আহম্মদ আলী কে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা ছেলে, মেয়ে ও তার স্ত্রীকে হাত পা বেধে নগদ আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় এক ডাকাত ধরে ফেলে এলাকাবাসী ও ৪ জন সহযোগী পালিয়ে যায়।
পরে আটক ডাকাত কে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার সাব-ইন্সপেক্টর আফজাল জানান, আটক ডাকাত কথা বলার অবস্থায় নেই। মামলার প্রস্তুতি চলছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

