আরও ৩ করোনা রোগী শনাক্ত
ইপেপার / প্রিন্ট

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
এই ২৭ জনের মধ্যে দুই জন মারা গেছেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে ২০ জন চিসিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কেউ মারা যাননি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে রোববার দুপুর পৌনে ৪টার দিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আইইডিসিআরের পক্ষে ব্রিফিং করেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৬৫ জনের পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজন আক্রান্ত রোগী পাওযা যায়। এ নিয়ে মোট ৪৬৫ জনকে পরীক্ষা করা হয়েছে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

