শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করবে সিপিডি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

 

করোনাভাইরাসের কারণে বিভিন্ন ধরনের ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক একটি ব্রিফিং-এর আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

জনসমাগম এড়ানোর জন্য ব্রিফিংটি শুধুমাত্র লাইভ স্ট্রিমিং করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি হবে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং। সিপিডির উপ-পরিচালক অভ্র ভট্টাচার্য এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এতে বলা হয়েছে, কভিড-১৯ এর কারণে সৃষ্ট সাম্প্রতিক বৈশ্বিক মহামারি বাংলাদেশের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করেছে। এই বিপৎসংকুল পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে সিপিডি মনে করে।

বর্তমান পরিস্থিতিতে এসব বিভিন্ন ধরনের ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে সিপিডি ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক একটি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং-এর আয়োজন করেছে। উদ্ভুত পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য সিপিডি এবারের মিডিয়া ব্রিফিংটি শুধুমাত্র লাইভ স্ট্রিমিং করার উদ্যোগ গ্রহণ করেছে।

ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংটি আগামী শনিবার (২১ মার্চ) সকাল ১১ টায় সিপিডি’র ফেসবুক পেজ (www.facebook.com/cpd.org.bd/) এবং সিপিডি ওয়েবসাইট (www.cpd.org.bd) থেকে থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মিডিয়া ব্রিফিং-এ উপস্থাপিত পেপারটি ই-মেইলে সরবরাহ করা হবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করেছে সিপিডি।

সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ইলেক্ট্রনিক মিডিয়ার সুবিধার্থে মিডিয়া ব্রিফিং-এর পরপরই হাইরেজুলেশন ভিডিও এবং স্থিরচিত্র অনলাইনে সরবরাহ করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *