শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনায় বন্যা নিয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

করোনা পরিস্থিতিতে বন্যার বিষয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এ বিষয়টি মাথায় রেখে তা মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি। বন্যা শেষে সময়মতো কার্যকর পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়ার ওপর জোর দিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (২৭ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে বন্যা নিয়ে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে সংশ্লিষ্টদের এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্যগণ বৈঠকে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছেন, যত রকমের সাহায্য-সহযোগিতা মানুষের দরকার, সবগুলো করতে হবে। করোনার সময়ে যেহেতু বন্যা হচ্ছে, তাই একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। অলরেডি মাঠ পর্যায়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন, তারা অবশ্যই সেখানে থাকবেন। বিশেষ করে পুনর্বাসন প্রোগ্রামগুলো যেন খুব ভালো হয়, খুব ইফেকটিভলি হয়, টাইমলি হয়—এ বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিতে বলেছেন।’

নির্ধারিত বিষয়ে বন্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। উনি আমাদের জানিয়েছেন, বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে মোকাবিলা করব। এজন্য ফিল্ড লেভেলে ইনবিল্ড একটা ম্যাকানিজম আছে। তারপরও একটা এক্সট্রা এফোর্ট দেওয়া হচ্ছে, বিশেষভাবে দৃষ্টি দেওয়া হচ্ছে। এর কারণ হলো—একটা উদ্বেগ আছে যে, পানি নামতে একটু দেরি হতে পারে। যদিও এখন পানি নেমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশেষ ইন্সট্রাকশন দিয়েছেন, রোপা আমনে যেন আমরা খুব অ্যাটেনটিভ থাকি। এর পুরো সুযোগটা যদি আমরা নিতে পারি, তাহলে বোরোতে যে এক্সেস প্রোডাকশন হয়েছে, আশা করা যাচ্ছে, আমন ও রোপা আমন মিলে আমাদের উৎপাদন ভালো হবে। সে ক্ষেত্রে আমাদের জন্য একটা বড় হাতিয়ার হবে। খাদ্যদ্রব্যে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বন্যায় আমনের ক্ষতি হলেও পলির পড়ার সুফল কাজে লাগাতে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, উঁচু এলাকায় আমনের ফলন ভালো হবে। কৃষিমন্ত্রী এ বিষয়ে আজকের বৈঠকে এক্সপ্লেইন করেছেন।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *