করোনায় মৃত্যুর তালিকায় ২৪ ঘণ্টায় যুক্ত হলো ৩৯ জন
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
দিন যতই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকা ততো দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জনে।
নতুন করে আরও ৩ হাজার ৫৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।
রোববার (২১ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে ১ হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৭ জন সুস্থ হয়েছে। ১৫ হাজার ৭১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জনের নমুনা।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

